Annual Syllabus (Pre Nursery)


AVvXsEhH4bU53UKx2HTUZgRy4a0LvCK8Zk6CRW5VffVd4twHMpItT2PtO Eu2LZSeZ0Om63Y3f HBhk0C5GCbu1ebO4ep4h1TiiiisOQzAtoTGRNtff N37jDRPc5XnYjKMOCwkJfcaJIHFAkqsdJZRabh9ZuQPUaER4zBZ7VTExWtnIMiLef7Y5SABMcWD1=w400 H310

 গ্রীনভিউ স্কুল

প্রি-নার্সারি

বার্ষিক পরীক্ষার পাঠ্যসূচি


বাংলা – (ক – ৺) পর্যন্ত ব্যঞ্জনবর্ণগুলি চেনা, বলা ও লিখতে পারা।

ছবি দেখে শব্দ বলা, মিলযুক্ত শব্দ শেখা ও একাধিক শব্দ শেখা।

গ, খ, ঘ, চ, ছ, ন, ণ, ল, দ, ঢ, ট, ঠ সাজিয়ে লেখা

আগের, পরের ও মাঝের বর্ণ লেখা, মিল করা, টানা লেখা।

বাংলা খাতায় লাইন অনুযায়ী লিখতে পারা।


ইংরেজি – Alphabet (M-Z) Capital letter, (a-z) small letter in চিনতে বলতে, লিখতে পারা, শব্দ শেখা, তার মানে শেখা, না দেখে লিখতে পারা, ছবি দেখে ইংরেজিতে বলতে পারা, মানে বলা। (C, G, O, Q, P, R, J, U, K, X, A, N, M, W, K, X, P, R, S, Y, Z)

 আগের পরের মাঝের letter লেখা, মিল করা, টানা লেখা, letter দিয়ে শব্দ শেখা ও মানে শেখা, সাজিয়ে লেখা, টানা লেখা।

ইংরেজি খাতায় লাইন অনুযায়ী লিখতে পারা।


সংখ্যা – (১-৭০),  (1-70) শেখা, চিনতে পারা, আগের সংখ্যা, পরের সংখ্যা, মাঝের সংখ্যা  ও মিল করা, ফাঁক ভরা, সাজিয়ে লেখা, টানা লেখা।


সাধারণ জ্ঞান – যানবাহন, ফল, সবজি সম্পর্কে ধারণা (মৌখিক),

ছড়া ও Rhymes- ছড়া ও রাইমস্ অঙ্গভঙ্গীসহ পরিষ্কার উচ্চারণে বলতে পারা।


ছড়া


হলদে কালোয় ডোরা দাগ

দেখলে হবে মালুম,

বাঘ নাকি সে সোঁদর বনে

গাইছে হালুম হুম।


সিংহ মামা সিংহ মামা

মাংস খেতে চাও ?

রাজহংস দেব তোমায়

হিংসা ভুলে যাও।


কাকতাড়ুয়া

কাকতাড়ুয়া দাঁড়িয়ে থাকে

মোটেই হাসে না,

কাক ভাবে, সে হাসছে বুঝি

হা হা হা হা।

মাগুর মাছে ঘন্টা বাজায়

ট্যাংরা বাজায় খোল,

শিঙি মাছে শঙ্খ বাজায়

শোল বাজায় ঢোল।



খোকা যাবে রথে চড়ে,

বাং হবে সারথি।

মাটির পুতুল লটর পটর

পিঁপড়ে ধরে ছাতি।


আয়রে পাখি লেজ-ঝোলা

খোকাকে নিয়ে কর খেলা,

খাবি দাবি কলকলাবি

খোকাকে আমার ঘুম পাড়াবি।


বিড়াল ছানা বিড়াল ছানা

খাও কি তুমি কচুরিপানা

দুধ ভাত মাছ পাখির ছানা

কিংবা আপেল মিহিদানা।


খোকা ঘুমোলো পাড়া জুড়ালো

বরগী এলো দেশে

বুলবুলিতে ধান খেয়েছে

খাজনা দেব কীসে ?


তাঁতির বাড়ি ব্যাঙের বাসা

কোলা ব্যাঙের ছা,

খায় দায়, গান গায়

তাইরে নাইরে না।


মেঘের কোলে রোদ হেঁসেছে

বাদল গেছে টুটি ,

আজ আমাদের ছুটিরে ভাই

আজ আমাদের ছুটি।


সোনা নাচে কোনা

বলদ বজায় ঢোল,

সোনার বৌ রেঁধে রেখেছে

ইলিশ মাছের ঝোল।


ওখানে কে রে ?

আমি খোকা।

মাথায় কী রে ?

আমের ঝাঁকা।

খাসনে কেন?

দান্তে পোকা।

বিলোস না কেন ?

ওরে বাবা।


Rhymes


Butterfly, Butterfly

Butterfly, butterfly,
Whence do you come?
“I know not, I ask not,
Nor ever had a home.”

Butterfly, butterfly,
Where do you go?
“Where the sun shines,
And where the buds grow.”

Untitled



Twinkle, twinkle, little star,


Twinkle, twinkle, little star,
How I wonder what you are !
Up above the world so high,
Like a diamond in the sky.


Untitled%201




A FOR APPLE

A for Apple, B for Ball,
C for Cat, D for Doll,
If I learn my ABC,
Soon a great man I will be,

Untitled%202



clap, clap, clap.

Two little hands to clap, clap, clap.
Two little legs to tap, tap, tap.
Two little eyes are open wide.
One little head goes side to side.



Untitled%204












নাচ – মোমের পুতুল মোমের দেশের মেয়ে নেচে যায়। 

গান – 

আবৃত্তি – দামোদর শেঠ – রবীন্দ্রনাথ ঠাকুর…

 
অল্পেতে খুশি হবে
দামোদর শেঠ কি।
মুড়কির মোয়া চাই,
চাই ভাজা ভেটকি।
আনবে কট্‌কি জুতো,
মট্‌কিতে ঘি এনো,
জলপাইগুঁড়ি থেকে
এনো কই জিয়োনো –
চাঁদনিতে পাওয়া যাবে
বোয়ালের পেট কি।
চিনেবাজারের থেকে
এনো তো করমচা,
কাঁকড়ার ডিম চাই,
চাই যে গরম চা,
নাহয় খরচা হবে
মাথা হবে হেঁট কি।
মনে রেখো বড়ো মাপে
করা চাই আয়োজন,
কলেবর খাটো নয় –
তিন মোন প্রায় ওজন।
খোঁজ নিয়ো ঝড়িয়াতে
জিলিপির রেট কী।

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *